একটু মৃত্যু দাও আমায় (Give Me Death) Poem by Arun Maji

একটু মৃত্যু দাও আমায় (Give Me Death)

Rating: 5.0

সখী গো,
ভালোবাসা আমি চাই না
একটু আঁচড় দাও আমায়।

তোমার ক্ষুধার্ত নখের
তৃষ্ণার্ত আঁচড় দাও আমায়।
তোমার হিংস্র দাঁতের
রক্তাক্ত আঁচড় দাও আমায়।

প্রশ্বাসে ঝড় এনে
বিবসনা বুকে বজ্র হেনে
স্ফুলিঙ্গময় আঁচড় দাও আমায়।
আগ্নেয় ওষ্ঠে অগ্নি জ্বেলে
নগ্ন নাভিতে দাবাগ্নি জ্বেলে
ধ্বংসময় আঁচড় দাও আমায়।

সখী গো
ভালোবাসা আমি চাই না
একটু যন্ত্রণা দাও আমায়।
তোমার তীক্ষ্ণ নখের
সুতীক্ষ্ণ যন্ত্রণা দাও আমায়।
তোমার ধারালো দাঁতের
জোরালো যন্ত্রণা দাও আমায়।

বুকে বুক ঘষে ঘষে
ঠোঁটে ঠোঁট পিষে পিষে
অনন্ত এক আঁচড় দাও আমায়।
হেসে হেসে কাছে বসে
ঘেঁষে ঘেঁষে ঠেসে ঠেসে
আমৃত্যু এক আঁচড় দাও আমায়।

ওহে মম মৃত্যু গো
ভালোবাসা আমি চাই না
একটু মরণ দাও আমায়।
ঝিলিক চোখে তৃষ্ণা এঁকে
ক্ষুধিত কণ্ঠে ধ্বংস হেঁকে
আগ্নেয় গিরির
ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত দাও আমায়।

আড়চোখে চেয়ে চেয়ে
ক্ষুধার্ত ধরিত্রীর আঁচড় দাও আমায়।
দাঁতে ঠোঁট কেটে কেটে
তৃষ্ণার্ত মরুভূমির আঁচড় দাও আমায়।
নগ্ন নিতম্বে তরঙ্গ তুলে
কম্পিত কণ্ঠে পিপাসা জ্বেলে
বিধ্বংসী বৈশাখীর আঁচড় দাও আমায়।

রাতের আঁধার বিদীর্ণ করে
নিঃস্তব্ধতার ঘোমটা ছিন্ন করে
নগ্ন এক আঁচড় দাও আমায়।
বৈরাগ্যের ঘোমটা ছুঁড়ে ফেলে
কামার্ত নারীর উচ্ছ্বাস প্রতিধ্বনিত করে
উলঙ্গ এক আঁচড় দাও আমায়।

সখী গো
তব আগ্নেয় উষ্ণ বক্ষে
মরণকামী আমি।
একটু দুঃখ দাও আমায়। কষ্ট দাও আমায়।
ধ্বংস দাও আমায়। মৃত্যু দাও আমায়।

তব আগ্নেয় ওষ্ঠে মরণ পিপাসু আমি
একটু মৃত্যু দাও আমায়।

© অরুণ মাজী
Painting: John william Godward

একটু মৃত্যু দাও আমায় (Give Me Death)
Friday, April 13, 2018
Topic(s) of this poem: kiss,love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success