দেবতা অথবা মানুষ (God Or Human) Poem by Arun Maji

দেবতা অথবা মানুষ (God Or Human)

ব্যথা দেয়  গো ব্যথা দেয়।
ভালোবাসা
অনেক অনেক ব্যথা দেয়।  

তবুও ভালোবাসতে হয়।
বুকে বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা নিয়ে
ভালোবাসতে হয়।
চোখে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে
ভালোবাসতে হয়।

তুমিই বলো না পেন্তীর মা,
আমরা কি আর
ঊর্বশীর সাথে কেলেঙ্কারি রত
স্বর্গের অলস দেবতা?
আমরা মানুষ।
সদা সর্ব্বদা জ্বলতে পুড়তে থাকা
মরণশীল মানুষ।

মানুষ মানুষকে ভালো না বাসলে
কে তাকে ভালোবাসবে?
মানুষ মানুষকে সাহায্য না করলে
কে তাকে সাহায্য করবে?
লম্পট দেবতা?

যে দেবতা নিজের আহার পর্যন্ত
জোগাড় করতে পারে না
সে দেখবে মানুষকে?

দেবতা অথবা মানুষ © অরুণ মাজী
painting: Amit Bhar

দেবতা অথবা মানুষ (God Or Human)
Wednesday, July 7, 2021
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success