মহত্ব ও উন্মাদ (Greatness) Poem by Arun Maji

মহত্ব ও উন্মাদ (Greatness)

বিন্দু দিয়ে সিন্ধু হয়।
ধূলিকণা দিয়ে মস্ত বড় এক পাহাড় হয়।
যারা ক্ষুদ্রকে ক্ষুদ্র বলে তুচ্ছ করে
তারা বিশালকে কোনদিন জানবে না।
ক্ষুদ্রের গর্ভে নিহিত, শ্রীমান বিশালের বীজ।

বিশালের জন্য অপেক্ষা করো না হে মানুষ
বিশালের জন্য অপেক্ষা করো না।
ক্ষুদ্রকেই, তোমার হৃদয়ের স্পন্দন দাও,
আত্মার ভালোবাসা দাও, বাহুর পরিশ্রম দাও।
দেখবে, ক্ষুদ্রই তোমার সামনে
তার আকাশ সমান বিশালত্ব মেলে ধরবে।

হে বন্ধু, যত নগণ্যই হোক সে কর্ম্ম
তাকেও তুমি
তোমার প্রাণ আর আত্মার স্পন্দন দাও।

© অরুণ মাজী
Painting: JWG

মহত্ব ও উন্মাদ (Greatness)
Wednesday, August 1, 2018
Topic(s) of this poem: dedication
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success