সুখ ও দুঃখ (Happiness And Sorrow) Poem by Arun Maji

সুখ ও দুঃখ (Happiness And Sorrow)

Rating: 5.0

সুখ আমার সবই কেড়েছে
দুঃখ দিয়েছে ফিরে।
আঁধার মাঝে চিনিয়েছে পথ
রেখেছিনু যারে দূরে।

সুখের সাজে দুঃখ সেজে
দুঃখের সাজে সুখ।
মূর্খ মানুষ মিছে কেঁদে মরে
চেনে না তার দুঃখ।

দুঃখ বলে যারে রেখেছো দূরে
প্রেম তো তারই বুকে।
সুখ বলে যারে জড়ায়েছো বুকে
মৃত্যু তো তারই নখে।

© অরুণ মাজী
Painting: Fabian Perez

সুখ ও দুঃখ (Happiness And Sorrow)
Friday, October 26, 2018
Topic(s) of this poem: happiness,life,sorrow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success