আগাছা মুক্ত জমিতে লাউ কুমড়া ভালো জন্মে। কেন? কারন- মাটির সমস্ত নিউট্রিয়েন্ট, লাউ কুমড়া গাছই পায়। আগাছা তাতে ভাগ বসায় না। বা আগাছা, লাউ কুমড়ার বুকে চড়ে, তাদের শ্বাস রোধ করে মারে না।
ক্রোধ ঘৃণা হিংসা বিদ্বেষ হলো তোমার "মনন জমির" আগাছা। তোমার সৃষ্টি মূলক চিন্তা হলো- লাউ কুমড়ো গাছ। ক্রোধ হিংসা বিদ্বেষ যদি, তোমার মনন জমির সমস্ত রক্ত শুষে খায়, তো তোমার সৃষ্টিমূলক চিন্তা বড় হবে কি করে?
ক্রোধ ঘৃণা হিংসা বিদ্বেষ মুক্ত না হলে, তুমি প্রশান্ত (গভীর ভাবে শান্ত)হতে পারবে না। তুমি প্রশান্ত হতে না পারলে, তোমার চিন্তা করার ক্ষমতা বা বুদ্ধি বিকশিত হবে না। তুমি গভীর চিন্তা করতে না পারলে, তুমি নতুন কিছু সৃষ্টি করতে পারবে না। নতুন কিছু সৃষ্টি করতে না পারলে, জীবনে বাঁচার আনন্দ তুমি পাবে না। জীবনের দীর্ঘস্থায়ী আনন্দ আসে, নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা থেকে। অর্থ বা খ্যাতি বা সম্পদ থেকে নয়।
সিডনিতেও, ডাক্তার হিসেবে, আমার রুগীদেরকে আমি, প্রশান্ত হওয়ার অভ্যাস করতে বলি। জীবনে যে কোন গন্তব্যেই তুমি পৌঁছতে চাও না কেন, তার শুরু হওয়া উচিৎ প্রশান্তি থেকে। যা কিছু তুমি প্রশান্তিতে শুরু করবে, তা তুমি প্রশান্তিতে শেষ করবে। যা কিছু তুমি ক্রোধ ঘৃণা হিংসা দিয়ে শুরু করবে, তা তুমি দুঃখ যন্ত্রণা রক্তপাতে শুরু করবে। তোমরা ভালো থেকো। ডাঃ অরুণ মাজী /সিডনি
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem