মহাবিশ্বের অনন্ত সৌন্দর্য কিভাবে দেখবে? (How To Feel The Universe) Poem by Arun Maji

মহাবিশ্বের অনন্ত সৌন্দর্য কিভাবে দেখবে? (How To Feel The Universe)

আইনস্টাইন বলেছিলেন, জ্ঞান সীমিত। কিন্তু কল্পনা অসীম।

গুরুদেবের সেই কথার প্রতিধ্বনি বারবার শুনি আমি। বই পড়ে শেখা, শিক্ষক বা অগ্রজের কাছ থেকে শেখা, এসব গুরুত্বপূর্ণ। কারন- এসব শেখা তোমাকে পরীক্ষা বা চাকরীর ছোট খাটো নদী পার করতে সাহায্য করে।  

কিন্তু এসব শেখা তোমাকে, আনন্দের মহাসাগর পার করতে পারবে না। মহত্বের মহাসাগর পার করতে পারবে না। আনন্দের মহাসাগর বা মহত্বের মহাসাগর পেরোতে হলে, তোমাকে কল্পনার জাহাজে চড়তে হবে। জ্ঞানের ক্ষমতা সীমিত। কিন্তু কল্পনার ক্ষমতা অনন্ত।

অর্জিত জ্ঞান, তোমার উত্তরণে, অনেক বাধার সৃষ্টি করতে পারে। অর্জিত জ্ঞান, তোমার মধ্যে বিশেষ কোন বিশ্বাস সৃষ্টি করতে পারে। তোমাকে অন্ধত্বের কারাগারে নিক্ষিপ্ত করতে পারে। তোমাকে দম্ভের কারাগারে নিক্ষিপ্ত করতে পারে।  

কিন্তু কল্পনা তোমাকে কখনো বাধা দেবে না। তোমার মধ্যে কখনো কোন প্রকার অন্ধত্ব গড়বে না। তোমার মধ্যে বিশেষ কোন বিশ্বাস কখনো গড়বে না। বিশ্বাস মানেই, উত্তরণের মৃত্যু। বিশ্বাস মানেই, চারদিকে দেওয়াল যুক্ত অন্ধ কারাগার।

কিন্তু কল্পনা? কল্পনা- বন্ধনহীন। সীমাহীন। অকল্পনীয়। অনন্ত।  

আনন্দ আর মহত্ব গভীর ভাবে যুক্ত। কোন বিশেষ কাজে তুমি আনন্দ না পেলে, সে কাজে তুমি বেশি দূর যেতে পারবে না। আর সেই কাজে বেশি দূর যেতে না পারলে, সেই কাজ দ্বারা তুমি মহৎ হতে পারবে না। মহত্ব, সৃষ্টি করার ক্ষমতা থেকে আসে। মহত্ব আকাশ থেকে পড়ে না। বা ধাপ্পাবাজি থেকে আসে না।

কল্পনার বিস্তার ঘটাও। পুঁথি বিদ্যার উপর জীবনকে সাজিও না। তা যদি করো, অন্ধকূপে বাস করবে তুমি। মহাবিশ্বের অনন্ত নয়নাভিরাম সৌন্দর্য থেকে নিজেকে বঞ্চিত করবে তুমি। ভালো থেকো তোমরা। ডাঃ অরুণ মাজী /সিডনি

© অরুণ মাজী

মহাবিশ্বের অনন্ত সৌন্দর্য কিভাবে দেখবে? (How To Feel The Universe)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success