হুজুরি কাল্ব / Hujuri Kwalb Poem by Rhymer Rhymer

হুজুরি কাল্ব / Hujuri Kwalb

অর্জিত জ্ঞান বা জবানি এলেম ইন্দ্রিয় নির্ভর
আত্তিক জ্ঞান ইন্দ্রিয়াতীত
নবী রাসুল আর অলিদের জ্ঞান
অন্তর দর্পণে মারিফাতের আলো
এ গান সত্তায় সন্নিহিত
এতে দলিল আবার কি
অস্তিতের আধারে সত্তা থেকে সতায়
অর্থাৎ মন থেকে মনে
বা কল্ব থেকে কল্বে
হুজুরি কল্বে থাকে
আত্তিক বিনাশে
হুজুরি কাল্ব হাজির
না হলে আয়নাতে শয়তান বসে থাকে
আর কাজে রত থাকে নফস।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success