দুঃখ ও মানুষ (Human And Suffering) Poem by Arun Maji

দুঃখ ও মানুষ (Human And Suffering)

Rating: 5.0

কিছু মানুষ তোমাকে না জেনেই,
তোমাকে পাপী নাম দিয়ে পরিত্যাগ করবে।
আবার কিছু মানুষ- তোমাকে না জেনেই,
তাদের জীবনের যথা সর্বস্ব সমর্পন করবে।
মন্দ মানুষ আছে। কিন্তু ভালো মানুষও অনেক।

বাঁচতে তোমাকে হবেই। শুধু বাঁচা নয়,
সিংহ বিক্রমে হাসতে ছুটতে খেলতে হবে তোমায়।

দুঃখ হলে এক দু দিন কেঁদে দিই আমি। তারপর
আপন গালে থাপ্পড় মেরে নিজেকে বলি-
হৃদয় ছিঁড়বে বলে, ভালো কি কখনো বাসবি না?
চিৎ পটাং হয়ে পড়বি বলে, প্যারাশুট থেকে জাম্প
কি কখনো দিবি না? তুই নাকি জন্মগত যোদ্ধা?
অরুণ মাজী সিংহ বিক্রমে মরবে।
নেংটি ইঁদুরের মতো মরবে কেন?

© অরুণ মাজী

দুঃখ ও মানুষ (Human And Suffering)
Sunday, March 10, 2019
Topic(s) of this poem: courage,grief,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success