মহাবিশ্ব ও নিদ্রাহীন উন্মাদের কথোপকথন (Human Consciousness And The Universe) Poem by Arun Maji

মহাবিশ্ব ও নিদ্রাহীন উন্মাদের কথোপকথন (Human Consciousness And The Universe)

Rating: 5.0

তন্দ্রাচ্ছন্ন পৃথিবী
অথচ আমি নিদ্রাহীন।

নক্ষত্রের ওপারে
অদৃশ্য অলৌকিক যে দেশ
সে দেশের স্বপ্নপরী
আমার কানে হেঁকে হেঁকে যায়-
"আয় উন্মাদ আয়
মরণশীল মানুষের অমরত্ব
আমার বুকে আঁকা।"

ওহে স্বপ্নপরী
আমি মৃন্ময় পৃথিবীর মানুষ
"টাইম-স্পেসের" দুস্তর সমুদ্র
আমি পার হবো কি করে?

স্বপ্নপরী হাসে।
সে বলে-
"তোর চেতনাকে জিজ্ঞেস কর।
তোর চোখ কত ক্ষুদ্র।
অথচ অসীম মহাকাশের
গ্রহ নক্ষত্র সে দেখে কি করে?

তোর চেতনার মধ্যে
সমগ্র মহাবিশ্ব লুকিয়ে।
বাইরের চোখ দিয়ে তুই অনেক দেখেছিস।
এবার তুই
অন্তরের চোখ দিয়ে দেখতে শেখ।
দেখবি
তোর চেতনার মধ্যে
মঙ্গল বৃহস্পতি সূর্য- সবাই লুকিয়ে।"

ওহে স্বপ্নপরী
সংসার আর সমাজের কয়েদখানায়
চিরবন্দী আমি।
আমি কি পারবো?

"ওরে উন্মাদ
শৃঙ্খলিত যারা হতে চায়
কেবল তাদেরকেই শৃঙ্খল পরানো যায়।
চেতনায় যারা স্বাধীন
তাদেরকে কি কখনো
শৃঙ্খল পরানো যায়? "

© অরুণ মাজী

মহাবিশ্ব ও নিদ্রাহীন উন্মাদের কথোপকথন (Human Consciousness And The Universe)
Wednesday, March 13, 2019
Topic(s) of this poem: seeking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success