মানুষ দেবতা ও বিস্মৃত মানুষ (Human Magnanimity) Poem by Arun Maji

মানুষ দেবতা ও বিস্মৃত মানুষ (Human Magnanimity)

Rating: 5.0

বাঁচতে হয় গো বাঁচতে হয়।
এক জীবন যন্ত্রণা বুকে
হতভাগ্য মানুষকে বাঁচতে হয়।

ছেঁড়া হৃদয়ের হাহাকার বুকে
তাকে আবারও ভালোবাসতে হয়।
স্বপ্নভঙ্গের যন্ত্রণা বুকে
তাকে আবারও স্বপ্ন গড়তে হয়।
প্রতারণার প্রতিচ্ছবি বুকে
তাকে আবারও বিশ্বাস করতে হয়।

কান্নার মধ্যে তাকে হাসতে হয়।
মারণরোগে আক্রান্ত ফুসফুস বুকে
তাকে গাইতে হয়।
ভাঙা পা নিয়েও তাকে নাচতে হয়।

মানুষ দেখেছি আমি
আর দেবতা দেখতে চাই না।
মানব হৃদয়ের ঐশ্বর্য্য দেখেছি আমি
আর স্বর্গের ইন্দ্রপুরী দেখতে চাই না।
মানব হৃদয়ের স্পর্শ পেয়েছি আমি
আর স্বর্গের অমৃত চাই না।

ওহে পেন্তীর মা, মানুষের দুঃখে
মানুষ যদি না পাশে দাঁড়ায়
তো দাঁড়াবে কে?
অদৃশ্য দেবতার জন্য তোমরা
প্রাণ দিতে পারো, নিতে পারো;
আর দৃশ্যমান জীবিত দেবতাকে
একটু ভালোবাসতে পারো না?

© অরুণ মাজী

মানুষ দেবতা ও বিস্মৃত মানুষ (Human Magnanimity)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success