ঘোমটা নীচে খ্যামটা নাচ (Hypocrisy) Poem by Arun Maji

ঘোমটা নীচে খ্যামটা নাচ (Hypocrisy)

Rating: 5.0

মানুষ- মন্দির মসজিদ বা চার্চে যতবার ঈশ্বর
বা আল্লাহর প্রার্থনা করে, তার চেয়েও অনেক
বেশি বার, অনেক বেশি নিষ্ঠাভরে সে প্রার্থনা করে
হাসপাতালের বিছানায় শুয়ে। তাই নয় কি?

তাই যদি হয়, তবে আমরা হাসপাতাল গড়তে টাকা
ব্যয় না করে, সেই টাকা মন্দির মসজিদ বা চার্চের
জন্য ব্যয় করি কেন? হাসপাতাল- ঈশ্বর উপাসনার
শ্রেষ্ঠ স্থান নয় কি? আমাদের যথেষ্ট হাসপাতাল নেই,
কিন্তু লক্ষ লক্ষ মন্দির মসজিদ চার্চ আছে!
ঈশ্বর বা আল্লাহর প্রতি ভক্তি আমাদের উদ্দেশ্য?
অথবা রঙ মেখে ঢঙ করা আমাদের উদ্দেশ্য?
অথবা ঈশ্বর আর মানুষ ঠকানো আমাদের উদ্দেশ্য?
কতটা ঠগ প্রবঞ্চক ঘৃণ্য হলে আমরা ঈশ্বরকে ঠকাই?

উন্মাদবাণী, অরুণ মাজী

ঘোমটা নীচে খ্যামটা নাচ (Hypocrisy)
Tuesday, October 30, 2018
Topic(s) of this poem: god
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success