মানুষ ও সর্ব্বমুক্তি সাধনা (In Search Of Freedom) Poem by Arun Maji

মানুষ ও সর্ব্বমুক্তি সাধনা (In Search Of Freedom)

Rating: 5.0

আকাশে উড়তে থাকা, কিচির মিচির সুরে কোলাহলরত পাখির দলকে দেখেছো? উড়তে উড়তে তারা এতো হৈ চৈ করে কেন? মুক্ত আকাশে উড়ার আনন্দে। খাঁচার পাখি কি আনন্দে হৈ চৈ করতে পারে? নাহঃ পারে না। তার গানের সুরেও যন্ত্রণার আর্তনাদ।

খাঁচায় যদি বন্দী থাকবে তো মুক্ত আকাশে উড়বে কখন?
মুক্ত আকাশে যদি উড়তে না পারবে,
তো কিচির মিচির করে কল্লোল করবে কি করে?
গলা ছেড়ে গাইবে কি করে?

যে মুক্ত, সে সদানন্দ সদাসুখী। যে মুক্ত নয়, সে সদা যন্ত্রণাকাতর।

বন্ধন কি কেবল শিকলের বন্ধন? তোমার বড় বাড়ি, তোমার যন্ত্রণাময় বন্ধন নয়? বাড়িতে চুরি হওয়ার ভয়ে তুমি কোথাও একটু বেড়াতে যেতে পারো না। বড় বাড়ি তোমার যন্ত্রণাময় শিকল নয়?

তোমার দীর্ঘ লালিত বিশ্বাস কি তোমার বন্ধন নয়? তুমি বিশ্বাস করতে শিখেছো, অমুক ধর্মের লোক ভালো নয়। তো তুমি অমুক ধর্মের লোকের সাথে প্রাণ খুলে কথা বলতে পারো না, হাসতে পারো না, বন্ধুত্ব করতে পারো না। তোমার বিশ্বাস তোমার যন্ত্রণাময় শিকল নয়?

তোমার শিক্ষা তোমার বন্ধন নয়? তুমি বইয়ে পড়েছো হাত না থাকলে সাঁতার কাটা যায় না। তো তুমি কেবল পা দিয়ে কখনো সাঁতার কাটতে চেষ্টা করলে না। তোমার পাওয়া শিক্ষা তোমার যন্ত্রণাময় বন্ধন নয়?

অরুণ মাজী উন্মাদ। সে কোন বন্ধনে বিশ্বাস করে না। কোন বিশ্বাসে বিশ্বাস করে না। কোন প্রথায় বিশ্বাস করে না। কোন দল বিশ্বাস করে না। কোন ধর্ম বিশ্বাস করে না। কোন সীমারেখা বিশ্বাস করে না। সেআস্তিকবাদে বিশ্বাস করে না। সে নাস্তিকবাদে বিশ্বাস করে না। অরুণ মাজী কিছুই বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস করে না। অরুণ মাজী THOUGHT ANARCHIST

অরুণ মাজী তার নিজেকে বিশ্বাস করে না। সে সকালে যা বলে, বিকেলে সে তার নিজের বক্তব্যকেই চ্যালেঞ্জ করে। তো অরুণ মাজী তাহলে বলে কেন? অরুণ মাজী কি কেবল সত্য বলতে লেখে? নাহঃ। অরুণ মাজী সত্যের "স"ও জানে না। অরুণ মাজী কেন? পৃথিবীর কেউই সত্যকে জানে না। মানুষ কেবল সত্যের ক্ষুদ্রাংশের ক্ষুদ্রাংশ জানে। অরুণ মাজী লেখে কেবল তোমাদের চিন্তার ক্ষমতাকে খুঁচিয়ে দিতে।

একটা ছারপোকা যদি হাতির কানে বসে, তো সে ভাবে- হাতি কুলার মতো দেখতে। সে যখন শুঁড়ে বসে, সে ভাবে হাতি বাঁশের মতো দেখতে। সে যখন পিঠে বসে, সে ভাবে হাতি সমতলের মতো দেখতে। কিন্তু ছারপোকার দেখা হাতির রূপ কি সত্য? নাহঃ সত্য নয়। হাতি কেবল হাতির মতো দেখতে।

"ছারপোকা" হলো মানুষ। আর "সত্য" হলো হাতি। মানুষের দেখা সত্য সবসময় ত্রুটি পূর্ণ। সুভাষ বসুকে আমি মহান বলি। কিন্তু ইংরেজরা সুভাষ বসুকে উগ্রপন্থী বলে। সুভাষ বসু আসলে কি? সুভাষ বসু কেবল সুভাস বসু। সুভাষ বসুর প্রকৃত রূপ অরুণ মাজীও জানে না। ইংরেজরাও জানে না।

পৃথিবীর সকল যন্ত্রণা আর নারকীয়তার উৎস হলো বন্ধন।আমাদের বিশ্বাসে বন্ধন, প্রথাতে বন্ধন, ধর্মে বন্ধন, ঈশ্বরের সংজ্ঞাতে বন্ধন, খ্যাতির নেশাতে বন্ধন, সম্পদের নেশাতে বন্ধন। এই সহস্র বন্ধনের জন্য, আমরা অপরের- বিশ্বাস ধর্ম আর অস্তিত্বকে ঘৃণা করি। আর সেজন্যই আমরা একে অপরকে হত্যা করতে উদ্যত হই।

এই বন্ধন মুক্তির পথে যাত্রা অরুণ মাজীর। যাত্রা পথ দীর্ঘ। কঠিন। মায়াময়। অরুণ মাজী প্রতি মুহূর্তে হোঁচট খায়। প্রতিমুহূর্তে তার রক্তক্ষরণ হয়। অরুণ মাজী কাঁদে। অরুণ মাজী অবসাদগ্রস্ত হয়। অরুণ মাজী কিন্তু যাত্রাপথ ছেড়ে পালিয়ে যায় নি।

চরৈবেতি চরৈবেতি। কোন দিকে? সর্ব্ব মুক্তির পথে।
এসো, তোমারও এসো সাথে
সর্ব্ব মুক্তির পথে।

© অরুণ মাজী

মানুষ ও সর্ব্বমুক্তি সাধনা (In Search Of Freedom)
Tuesday, June 18, 2019
Topic(s) of this poem: freedom,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success