আমাদের পূর্বপুরুষ আর্যভট্ট, বৃহস্পতিকে বগলেনিয়ে
সূর্যের সাথে হুঁকো খেতেন। সুশ্রুত সার্জারির এমন পদ্ধতি
আবিষ্কার করেছেন- আধুনিক পৃথিবী ১৫০০ সাল পর্য্যন্ত তা
আবিষ্কার করতে পারে নি। তাদের চিন্তাভাবনা আর নিষ্ঠার
কারনে, প্রাচীন ভারতবর্ষ তখন পৃথিবীর ১ নং দেশ ছিলো।
অথচ আজ? ডাইনি অপবাদে আমরা মাতৃতুল্য বৃদ্ধা মাকে
খুন করছি। নিচু জাতের ছেলেকে বোন ভালোবেসেছে বলে,
নিজের বোনকে আমরা জ্যান্ত কবরে পুঁতে দিচ্ছি। নারী বলে,
আমাদের মা বোনকে আমরা মন্দিরে প্রবেশ করতে দিচ্ছি না।
এ কোন ভারতবর্ষ? এ কি বুদ্ধের ভারতবর্ষ? আর্যভট্টের
ভারতবর্ষ? স্বামীজীর ভারতবর্ষ? শঙ্করাচার্য্যের ভারতবর্ষ?
আমরা ঠিক কতটা দ্রুত অন্ধকার জগতের দিকে যাচ্ছি?
© অরুণ মাজী
Painting: Lee Bogle
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem