গান্ধীবাদের ভূতে বিকারগ্রস্ত এই ভারতবর্ষ (India) Poem by Arun Maji

গান্ধীবাদের ভূতে বিকারগ্রস্ত এই ভারতবর্ষ (India)

Rating: 5.0

গান্ধীবাদের ভূতে বিকারগ্রস্ত এই ভারতবর্ষ।

যতদিন না পর্যন্ত মহান সমুদ্র দেবতা- করুণাবশতঃ
বর্তমান ভারতকে মুছে দিয়ে নতুন ভারত গড়ছে-
ততদিন পর্যন্ত এই দেশের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ
একদিকে, স্বাধীনতা আর মুক্ত চিন্তার কথা বলবে;
আর অন্যদিকে এরা, ক্রীতদাস সেজে গান্ধী পরিবার
নামক প্রভুর পশ্চাৎদেশ চাঁটবে।

ততদিন পর্যন্ত এ দেশের কঙ্কাল কমিউনিস্ট পার্টি-
"মেড ইন আমেরিকা" ঘড়ি আর জুতো পরে
আমেরিকার গুষ্ঠীর ষষ্ঠী পূজা করবে।

ভারতের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজের চেয়ে হিপোক্রাইট
নপুংসক জাতি, পৃথিবীর আর কোথাও নেই।

© অরুণ মাজী

গান্ধীবাদের ভূতে বিকারগ্রস্ত এই ভারতবর্ষ (India)
Friday, February 22, 2019
Topic(s) of this poem: freedom
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success