ভয় আমায় দেখিও না নগেন মাস্টার
ভয় আমায় দেখিও না।
ঠাম্মার চটচটে চুমু আমার গালে
আমি ভয় কাউকে পাই না।
ওরে ভূতো
হার্ভার্ডে পড়েছিস বেশ করেছিস।
তা বলে তোকে হিংসে আমি করি না।
ঠাম্মার পান খাওয়া গালের
গাল ভরা চুমু আমার গালে।
আমি হিংসে কাউকে করি না।
ওহে অনন্যা অনামিকা,
নাই বা পারলাম তোমার মতো
নিতম্বে তরঙ্গে তুলে
কামুক বুকের কলিজা কাঁপিয়ে হেঁটে যেতে।
তাবলে আমি গোঁফে কি "তা" দেবো না?
ঠাম্মার নরম গালের গরম চুমু আমার গালে
আমারও কম গর্ব হয় না।
বুঝলে মালবিকা,
ঠাম্মার ভাঙা গালের রাঙা চুমু আমার গালে।
এ পৃথিবীর কোন কিছুই আমি চাই না।
আমি শুধু চাই
এ পৃথিবী
আমার ঠাম্মার মতো চুমু দিতে শিখুক।
কোলে বসিয়ে, গলা জড়িয়ে,
আলতো করে গালটা টিপে দিয়ে,
এ পৃথিবী
আমার ঠাম্মার মতো চুমু দিতে শিখুক।
এ পৃথিবী
পান খাওয়া গালে চুমু দিতে শিখুক।
© অরুণ মাজী
Painting: Gaetano Bellei
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem