মুখপোড়া বাঁদরদেরকে দেখেছো? কি করে তারা?
কেবল এক ডাল থেকে অন্য ডালে ঝাঁপ মারে।
খ্যাঁক খ্যাঁক করে একে অন্যকে ভেংচি কাটে।
আর মাঝে মাঝে ক্লান্ত হয়ে ঝিমোতে থাকে।
কিন্তু কাজের কাজ? লবডঙ্কা।
মানুষ যে বাঁদরদের দ্বারা বিতাড়িত "খচ্চর বাঁদর",
সেই সত্যটা- মানুষ আমাকে প্রতি মুহূর্তে মনে
করিয়ে দেয়। উন্মাদ এ কথা বলছে কেন?
মানুষ- বাঁদরদের মতো সকাল থেকে রাত পর্য্যন্ত
লম্ফঝম্ফ করছে। তার স্ত্রী সন্তানকে বঞ্চিত করছে।
একে অন্যকে খ্যাঁক খ্যাঁক করে ভেংচি কাটছে।
একে অন্যের উনুনে বোমা রেখে আসছে। ইত্যাদি
ইত্যাদি কতকিছু করছে। কিন্তু মানব জীবনের পরম গন্তব্য
যে "সুখ আর প্রশান্তি", সেই গন্তব্যে পৌঁছতে পারছে না।
কাজের নামে ষোলো আনা অকাজ।
তো কে বেশি বাঁদর? মানুষ অথবা বাঁদর?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem