জীবন মৃত্যু যাত্রাপথ (Jibon Mrityu Jatrapoth) Poem by Arun Maji

জীবন মৃত্যু যাত্রাপথ (Jibon Mrityu Jatrapoth)

Rating: 5.0

কিছুই চিরস্থায়ী নয়​-​
না জীবন, না মরণ
না দিন, না রাত
না সুখ, না দুঃখ
না তুমি, না ধরিত্রী।

​দুঃখের মেঘ
সেও সরে যাবে।
উচ্ছ্বাসের ঔজ্জ্বল্য
সেও মুছে যাবে। ​

​"চিরস্থায়ী" কথাটা
​স্বর্গের তিলোত্তমার মতোই প্রবঞ্চনা।
​ডাগর বুকে সে ​হাতছানি দেয়
​কিন্তু স্পর্শ কখনো দেয় না।

সূর্য- সেও হারিয়ে যাবে
মহাশূন্যের কোন গহবরে।
সমুদ্র- সেও লুকিয়ে যাবে
মায়াবী কোন আঁধারে।

​তোমার মৃত্যু অবধি, ​তুমি ​মৃত নও​।
তবে মরে মরে বাঁচা কেন হে বন্ধু
মরে মরে বাঁচা কেন?
মৃত্যু অতীব সুন্দর;
কিন্তু জীবনকালে জড়বৎ বেঁচে থাকা
তা বড় যন্ত্রণার।

হে মানব
ধরিত্রীতে,
তোমার সুযোগ ​​কেবল-
জন্ম আর মৃত্যু মাঝে।
আকাশে রামধনু নেই বলে
পেখম তুলে কি নাচবে না?
সুখী তারাই-
ঝড় বৃষ্টির দিনেও
যারা হল্লা করে নাচতে পারে;
দুঃখর দিনেও
যারা গলা ছেড়ে গাইতে পারে।

বাঁচো।
নিজের মতো করে বাঁচো। ​
গাই​বে যখন নিজের সুরে ​গাও,
ধার করা সুরে কেন?
​ঈশ্বর তোমাকে
কেবল তোমার মতো করেছে কেন?

এই মুহূর্তটাকে ভালোবাসো।
ভবিষ্যতের কথা ভেবে
"এই মুহূর্ত"কে নষ্ট করো না।
স্বর্গের স্বপ্ন দেখে দেখে
পৃথিবীকে ঘৃণা করো না।
দেবতার ছবি এঁকে এঁকে
মানুষকে ঘৃণা করো না।

বলো তো-
​কখনো ​কেউ কি তোমাকে
স্বর্গ থেকে ফোন করে বলেছে,
সে সুখে আছে?

© অরুণ মাজী
Painting: Yigal Ozeri

জীবন মৃত্যু যাত্রাপথ (Jibon Mrityu Jatrapoth)
Wednesday, December 20, 2017
Topic(s) of this poem: joy,life,love,pain,sorrow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success