শ্মশান যাত্রা (Journey To Grave) Poem by Arun Maji

শ্মশান যাত্রা (Journey To Grave)

Rating: 5.0

উনুন থেকে বাঁচতে ওরা
করেছে শ্মশান যাত্রা।
হিংসা ক্রোধে পঙ্গু ওরা
জানে না নির্বুদ্ধিতার মাত্রা।  

চোর তাড়িয়ে ডাকাত আনে
মিছিল করে গর্বে।
ফাটিয়ে দেবে ধ্বনি ওদের  
বিরোধী হলে মরবে।

কিসের ভোট কিসের মিছিল
যাত্রা যদি শ্মশানে?
মানুষ রূপে বেহুঁশ ওরা  
আক্কেল হবে মরণে।

সোনার বাংলা নরক আজ
গাঢ় হচ্ছে অন্ধকার।
বিদ্যাধারী যদি বুদ্ধিহীন
কে করবে প্রতিকার?

© অরুণ মাজী

শ্মশান যাত্রা (Journey To Grave)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success