জ্ঞানের যাত্রা (Journey To Knowledge) Poem by Arun Maji

জ্ঞানের যাত্রা (Journey To Knowledge)

Rating: 5.0

যারা কেবল শাস্ত্র আলোচনাকে মহাজ্ঞান মনে করে
আর শাস্ত্র আলোচনা এবং অনুসরণে জীবন অতিবাহিত
করে, তারা বুদ্ধিভ্রষ্ট আর অকর্মণ্যতে পর্যবসিত হয়।

জীবন আর পৃথিবীকে বিভিন্ন ভাবে দেখা আর তাকে
নিয়ে পরীক্ষা নিরীক্ষার মতো সত্যিকারের প্রয়োজনীয়
জ্ঞান আর কোন ভাবেই অর্জন করা যায় না।

পরীক্ষা নিরীক্ষার করার মধ্যে অসংখ্য ভুল আর যন্ত্রণা
থাকবে, কিন্তু সেই যন্ত্রণাকে হাসি মুখে গ্রহণ করার
সাহস আর ধৈর্য্য যার আছে, সেই কেবল আকাশ
ছোঁয়ার ক্ষমতা রাখে।

© অরুণ মাজী

জ্ঞানের যাত্রা (Journey To Knowledge)
COMMENTS OF THE POEM
Sucharita Chowdhury 21 November 2018

জীবন জুড়ে শুধু সংগ্রাম। জিততে পারলে সফল নাহলে....

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success