কানুর আর্তনাদ (Kanur Artonad) Poem by Arun Maji

কানুর আর্তনাদ (Kanur Artonad)

Rating: 5.0

সাগরে যদি ডুববে সখি
তবে একটা ডুব কেন?
কলঙ্ক যদি মাখবে সখি
তবে ঘোমটা ঢেকে কেন?

যাও না কেন তলিয়ে সখি
উথাল-পাতাল স্রোতে?
মরণ সাথে খেলা করো
স্রোতের সাথে নেচে।

ধরি মাছ না ছুঁই পানি
সে কেমন সখি সাজা?
কলঙ্কিনী যদি হবে না সখি
তুমি কেমনতর রাধা?

আগুন বুকে পুড়িয়ে দাও গো
গোপাল রাজার বুক।
রাঙা ঠোঁটে এঁকে দাও গো
কানাই ঠোঁটে সুখ।

নিতম্ব দিয়ে এঁকে দাও গো
কৃষ্ণ পরাণে হাসি।
ঝিলিক চোখে ভাসিয়ে নাও গো
মুরলীধরের বাঁশি।

দাও গো সখি দাও গো আমায়
আগুন বুকের ছোঁয়া।
পুড়িয়ে আমায় ছাই করো গো
জীবনে নেই মায়া।

© অরুণ মাজী
Painting: Schlesinger_Henri_Guillamune

কানুর আর্তনাদ (Kanur Artonad)
Sunday, November 19, 2017
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success