কেউ ছুঁয়ে দেখেনি আমাকে (Keu Chhunye Dekheni Amake) Poem by Arun Maji

কেউ ছুঁয়ে দেখেনি আমাকে (Keu Chhunye Dekheni Amake)

Rating: 5.0

কেউ ছুঁয়ে দেখেনি আমাকে।
আমিও যে ফুলের মতো নরম
সুরভী গোলাপের মতো কোমল
অষ্টাদশী নারীর উদ্ধত বুকের মতো রোমাঞ্চকর
কেউ বোঝেনি আমাকে।

আমারও, অঙ্গে পাপড়ি আছে
চূড়াতে রেণু আছে, অন্তরে মধু আছে
বিধবা নারীর অতৃপ্ত ঝর্ণার মতো গোপন এক স্বপ্ন আছে।
আমারও বুকে, সবুজ ঢাল আছে
ঢালে স্বপ্ন আছে, স্বপ্নে শৃঙ্গ আছে
শৃঙ্গের উপর পূর্ণ আকাশ রামধনু রঙ আছে।
তবুও কখনো কেউ
ইচ্ছে করেও ছুঁয়ে দেখেনি আমাকে।

পরিত্যক্ত বালুকাচরের মতো অপেক্ষা করি
তরঙ্গ হয়ে কেউ যদি
কখনো ছুঁয়ে দেয় আমাকে।
ষোড়শী নারীর সদ্য বিকশিত কুসুমের মতো অপেক্ষা করি
দুষ্টুমি করে কেউ যদি
কখনো ছুঁয়ে দেয় আমাকে।
মধ্যবয়সী নারীর অবহেলিত তৃষ্ণার মতো অপেক্ষা করি
অনুভবী কোন প্রেমিক যদি
কখনো ছুঁয়ে দেয় আমাকে।
হায় হায় কত কত বসন্ত ঝরে যায়
তবুও কখনো কেউ
ছুঁয়ে দেখেনি আমাকে।

বলতে পারো হে ঈশ্বর বলতে পারো
কেউ যদি কখনো ছোঁয়নি আমাকে
কার জন্য, কিসের জন্য
এতো সম্পদ সাজিয়ে বুকে?

© অরুণ মাজী
Painting: J W Godward

কেউ ছুঁয়ে দেখেনি আমাকে (Keu Chhunye Dekheni Amake)
Monday, January 29, 2018
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success