জিকির মূলত কাল্ব(আর অন্যান্য লতিফাকে) লক্ষ্য করে জবর বা আঘাত দিতে হয়
এখন প্রশ্ন হতে পারে লতিফা গুলু কি বা কি কি
মানুষ যখন তার অন্তরের ঐশ্বর্য্ সমপর্কে অবগত হয়-
তখন একদিকে সে দেহকে নিয়ন্ত্রণ করতে শেখে
দেহের জৈবিক ক্ষুধাকে বশে আনতে শেখে
তার দেহের মধ্যেই অনেকগুলো অদৃশ্য বন্দরে বাতি জ্বলে ওঠে
দেহের এই বন্দর গুলোকেই তরিকতের ভাষায় লতিফা বলে
মোট ১১ টি লতিফা ধরা হয়ঃ
ক্কালব বাম স্তনের দুই আঙ্গুল নীচে হলদে রঙের নুরের গোস্তের টুকরা
রুহ ডান স্তনের দুই আঙ্গুল নীচে লাল রঙের নুরের গোস্তের টুকরা
ছির বুকের কড়ায় দুই দুধের মাঝখানে সাদা রঙের নুরের গোস্তের টুকরা
খফি সেজদার জায়গায় কপালের মাঝখানে কালো রঙের নুরের গোস্তের টুকরা
আখফা মাথার তালুতে সবুজ রঙের নুরের গোস্তের টুকরা
নফস নাভি মূলে রংহীন বিশুদ্ধ হওয়ার পর উজ্জ্বল তারকার মতো নুরের গোস্তের টুকরা
আব সর্ব শরীররে পানির মতো জলীয় অংশ
আতশ সর্ব শরীরে তাপের বা আগুনের অংশ
খাক সারা দেহে মাটির অংশ
বাদ বাতাসের অংশ
খালা সমস্ত শরীরের শূন্য জায়গা
এসব সূক্ষ্ম মুখে জিকির জারী করাতে হয়
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem