কত বড় শুয়োর হয়েছি আমি (Koto Boro Shuyor Hoyechhi Ami) Poem by Arun Maji

কত বড় শুয়োর হয়েছি আমি (Koto Boro Shuyor Hoyechhi Ami)

আজ ফুলের বাগান না দেখি।
চারিদিকে কেবল
লাশের ছড়াছড়ি। রক্তের ছড়াছড়ি।
থেকে থেকে
ডেকে উঠে হায়না, গর্জে উঠে নেকড়ে,
গেয়ে উঠে শেয়াল হুক্কাহুয়া স্বরে।

বিশ্বময় এতো আঁধার
তো কাউকে চেনা যায় না।
ঈশ্বর সাজে হিংস্র হায়না
তো আল্লার সাজে নেকড়ে।
পন্ডিত সাজে ধূর্ত শেয়াল
তো হিতৈষী সাজে কেউটে।

পৃথিবীটা যাদের দিয়ে তৈরী
সবুজ পৃথিবী থেকে তারা নির্বাসিত আজ।
গফুর মিঞা বন্দী দারিদ্র্যের কারাগারে।
পেন্তীর মা আমৃত্যু অসহায় অনাহার প্রাচীরে।
আয়েশা চির দণ্ডিত ঘোমটার আড়ালে।
চামেলী চিরঅন্ধ অশিক্ষার ছোবলে।

ক্ষুধার্ত শিশুকে পিটিয়ে মারে
বিবেকবান কিছু শিক্ষিত মানুষ।
রোগগ্রস্ত উন্মাদকে পিটিয়ে মারে
কিছু প্রস্ফুটিত যুবক।
কুমারী নারীকে ধর্ষণ করে
দেশ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ দেশের কিছু নেতা।

অথচ সবাই কেমন বেঁহুশ
লোভ আর স্বার্থের আফিমে।
বিবেক হেঁকে হেঁকে যায়
কিন্তু মানুষের সাড়া পায় না।

সন্দেহ হয়
মানুষ বলে কেউ কি জীবিত আছে?
সন্দিগ্ধ আমি
নগেন মাস্টারের নাড়ী টিপে দেখি-
নাড়ীর স্পন্দন আছে
কিন্তু হৃদয়ের স্পন্দন নেই।

ইচ্ছে হয়
এখুনি ঢাল তলোয়ার বন্দুক নিয়ে
কেটে শেষ করে দিই
নধরপুষ্ট মনুষ্য আকৃতির কঙ্কালগুলোর দেহ।
ইচ্ছে হয়, কিন্তু সাহস হয় না।
শুয়োর​দের সাথে থাকতে থাকতে
সজ্ঞানে কবে
​মস্ত এক ​শুয়োর হয়েছি আমি।

ঈশ্বরলোক প্রাপ্ত আমার বাবা কি জানে
তার ঘাম আর রক্তের বিনিময়ে
​কত বড় শুয়োর হয়েছি আমি?

© অরুণ মাজী
Painting: John William Godward

কত বড় শুয়োর হয়েছি আমি (Koto Boro Shuyor Hoyechhi Ami)
Tuesday, June 5, 2018
Topic(s) of this poem: greed,poverty
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success