জীবন বড় ইতর (Life's Philosophy) Poem by Arun Maji

জীবন বড় ইতর (Life's Philosophy)

Rating: 5.0

মালবিকা- অমলকে তেত্রিশ ঘন্টায় চৌত্রিশ বার
ভেংচি কাটে। কিন্তু অমল কি করে জানো?
মালবিকা যতবার ভেংচি কাটে, ততবার সে মালবিকার
পাহাড় বুকে ঝাঁপিয়ে, তার সুমিষ্ট মধু আহরণ করে।

জীবন বড় ইতর। সেও তোমাকে ভেংচি কাটে,
ঠাট্টা করে। তোমার কাটা ঘায়ে নুন আর লঙ্কা
ঘষে দিয়ে, আনন্দে সে তালি বাজাতে থাকে।
তুমি কি করো? তুমি নালিশ করো, মামলা লড়ো।
লড়াই করলে মধু জুটবে? জীবনের বুকের উপর
ঝাঁপিয়ে, তার সুমিষ্ট মধু আহরণ করতে পারো না?

যার যত অপমান বোধ, তার তত বেশি যন্ত্রণা।
যার যত বেশি বাছ-বিচার, তার তত বেশি যন্ত্রণা।
অমল কি বলে জানো? "মালবিকা বাঁকা হাসে
কি সোজা হাসে, তাতে আমার কাজ নেই। আমার
কেবল মালবিকার সুমিষ্ট মধু জুটলেই হলো! "

উন্মাদ বাণী, © অরুণ মাজী

জীবন বড় ইতর (Life's Philosophy)
Sunday, September 16, 2018
Topic(s) of this poem: philosophy,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success