জনারণ্যেই বরং বেশি একাকী তুমি (Loneliness) Poem by Arun Maji

জনারণ্যেই বরং বেশি একাকী তুমি (Loneliness)

Rating: 5.0

​​একাকীত্ব কোন অভিশাপ নয়। বরং একাকীত্বই
জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ।

জলাশয়ের জল যেমন স্থির না হলে, জলাশয়ের মধ্যে
ডুবতে থাকা সোনালী সূর্যের নয়নাভিরাম প্রতিবিম্ব তৈরী
হয় না; ঠিক তেমনি- মন যদি স্থির অচঞ্চল না হয়, তো
সেই মনের মধ্যে ঈশ্বর আর প্রকৃতির অসীম সৌন্দর্য্য
কখনো ফুটে উঠবে না। একাকী না হলে, তোমার মন
ধীর স্থির প্রশান্ত হবে কি করে?

জনারণ্যেই বরং বেশি একাকী তুমি। আমার সেই কবিতা
মনে পড়ে?
"জনারণ্যে একাকী আমি
সম্পদ মাঝে নিঃস্ব। "

ওহে মানুষ, তোমার বাইরে তুমি আশ্রয় খুঁজো না,
তোমার বন্ধু খুঁজো না। সেই খোঁজাতে তুমি কেবল
বারবার আঘাত পাবে। যন্ত্রণা পাবে। একাকী হও।
একাকীত্বের মধ্যে মহাবিশ্বকে বন্ধু হিসেবে পাবে।

© অরুণ মাজী
Painting: Eugene De Blaas

জনারণ্যেই বরং বেশি একাকী তুমি (Loneliness)
Sunday, December 2, 2018
Topic(s) of this poem: alone,loneliness,lonely,solitude
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success