জানো? আজকাল আর ঘৃণা করতে ইচ্ছে হয় না। কাকে ঘৃণা করবো? আমার শত্রুকে? নাহঃ। কেন জানো?
যারা আমার পথ দেওয়াল দিয়ে বন্ধ করতে চাই, তারাই কিন্তু আমাকে "উঁচু লাফ" শিখতে বাধ্য করে। পুনঃপুনঃ এই রকম উঁচু লাফ দিতে দিতে, আজ আমি বেশ উঁচুতে লাফ দিতে পারি। কে জানে, একদিন হয়তো আকাশেও লাফ দেবো আমি। কে বলতে পারে গো, কে বলতে পারে? কেবল আমি একাই নই, তুমি যদি উঁচু লাফের অনুশীলন করো, তুমিও আকাশে লাফ দিতে পারবে।
দ্বিতীয়ত- আমাকে যারা ঘৃণা করে, বা অবজ্ঞা করে, বা হিংসে করে; তারা তা করে, তার কারন- তারা নিজেরা তাদের নিজ অক্ষমতা সহ্য করতে পারে না। তাদের নিজ অক্ষমতার যন্ত্রণা তাদেরকে গভীর যন্ত্রণা দেয়। তাদের নিদারুন সেই যন্ত্রণা- আমার প্রতি তাদের ঘৃণা বা অবজ্ঞার রূপ নেয়। তারা নিজেদের মধ্যেই যদি এতো যন্ত্রণাকাতর, তো আমি সেই যন্ত্রণায় ঘৃতাহুতি দিতে যাবো কেন?
এজন্য আমাকে যারা ঘৃণা করে বা অবজ্ঞা করে; তাদেরকে আমি গভীর ভালোবাসি। আমি ঈশ্বরের কাছে তাদের জন্য সত্যিকারের প্রার্থনা করি, তারা যেন তাদের শান্তির উৎস খুঁজে পায়।
© অরুণ মাজী
Pino Daeni
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem