তোমায় ঘষে ঘষে ভালোবাসবো (Love And Lust) Poem by Arun Maji

তোমায় ঘষে ঘষে ভালোবাসবো (Love And Lust)

Rating: 5.0

এমনি ভালোবাসবো না
তোমায় ঘষে ঘষে ভালোবাসবো।

বুকটা তোমার
চোখের তৃষ্ণা দিয়ে ঘষে দেবো।
ঠোঁটটা তোমার
মনের অধৈর্য্য দিয়ে ঘষে দেবো।
সেখানটা তোমার
দুষ্টু স্বপ্ন দিয়ে ঘষে দেবো।

এমনি ভালোবাসবো না গো সখি
তোমায় এমনি ভালোবাসবো না।
তোমায় আমি
শূণ্য বুকের হাহাকার দিয়ে
ঘষে ঘষে ভালোবাসবো।

অবশ্য ঘর্ষণের উত্তাপে যদি আপত্তি হয়
তো তোমায় ঠেসে ঠেসে ভালোবাসবো।

শূণ্য বুকের হৃৎপিণ্ড দিয়ে
তোমার পাহাড় বুক ঠেসে দেবো।
নষ্ট কষ্টের তেষ্টা দিয়ে
তোমার সোনালী নাভি ঠেসে দেবো।
ভ্রষ্ট স্বপ্নের আর্তনাদ দিয়ে
তোমার সেখানটা ঠেসে দেবো।

এমনি ভালোবাসবো না গো সখি
তোমায় এমনি ভালোবাসবো না।
তোমায় আমি
ক্ষুধার্ত যৌবনের হাহাকার দিয়ে
ঠেসে ঠেসে ভালোবাসবো।

© অরুণ মাজী
Painting: JWG

তোমায় ঘষে ঘষে ভালোবাসবো (Love And Lust)
Thursday, October 4, 2018
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success