নাই বা হলি সাঁঝের তারা (Love Poem) Poem by Arun Maji

নাই বা হলি সাঁঝের তারা (Love Poem)

Rating: 5.0

নাই বা হলি স্বপ্ন ​সুখ ​
​তুই ​আমার দুঃখ হ।
নষ্ট চোখে কষ্ট গুনবো
​তুই ​আমার কষ্ট হ।

নাই বা হলি সাঁঝের তারা
​তুই ​বুকের আগুন হ।
ছাই হয়ে ​মিশবো আমি
​তুই ​আমার কবর হ।

নাই বা হলি হৃদের গান
তুই ​আমার ​ব্যথা হ।
কষ্ট বুকে আঁকবো তোকে
​স্বপ্ন চোখের ​ছবি হ।

নাই বা হলি চোখের মণি
​মরণ বেলার ধ্বনি হ।
​ওষ্ঠে তোর মৃত্যু গুনবো
তুই ​আমার ​​মরণ হ।

© অরুণ মাজী
painting: Wonter Ki

নাই বা হলি সাঁঝের তারা (Love Poem)
Tuesday, March 6, 2018
Topic(s) of this poem: love,pain,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success