মাথায় বেণী কন্যা তুমি (Love Poem) Poem by Arun Maji

মাথায় বেণী কন্যা তুমি (Love Poem)

Rating: 5.0

সেদিন ছিলো সাঁঝের বেলা
শিউলি গন্ধ সাথে।
বাতাস কেমন পাগল পাগল
বাঁশির সুরে মাতে।

মাথায় বেণী কন্যা তুমি
নদীর ঘাটে একা।
চেয়েছিলে আকাশ পানে
বুকটা কেমন ফাঁকা।

ধৈর্য্যহীন ঢেউগুলো সব
ছুঁয়ে তোমার অঙ্গ।
চাঁদ জাগলো সেজে গুঁজে
দেখবে তাদের রঙ্গ।

ঢেউ দেখা ছলনা চাঁদের
আসল লক্ষ্য তুমি।
নদী দেখি না ছাই দেখি
আমারও লক্ষ্য তুমি।

© অরুণ মাজী
Painting: Xie Chuyu

মাথায় বেণী কন্যা তুমি (Love Poem)
Sunday, March 11, 2018
Topic(s) of this poem: love,poem,river
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success