কাজল আঁখির অগ্নি তুমি (Love Poem) Poem by Arun Maji

কাজল আঁখির অগ্নি তুমি (Love Poem)

Rating: 5.0

কাজল আঁখির অগ্নি তুমি
© অরুণ মাজী

কাজল আঁখির অগ্নি তুমি
ওষ্ঠে মরণ লেখা।
চিবুক তোমার পুষ্প বৃন্ত
পাপড়ি মুখ আঁকা।

কে গো তুমি রাঙা মেয়ে
গোধূলি বর্ণ রঙ।
নিতম্বে নাচে পাগলা নদী
ঊরুতে কত ঢং।

ঢেউ তুলো না ওগো সখি
ঢেউ তুলো না বুকে।
পরাণে আমার হাহাকার
আগুন জ্বলে চোখে।

ছুঁয়ে দিই আমি ছুঁয়ে দিই
মরমে বাজে ব্যথা।
রাতে তুমি স্বপ্ন আঁকো
দিনে আঁকো কথা।

ছুঁয়ে দিই গো ছুঁয়ে দিই
তড়পে তড়পে মরি।
তোমার ঢালু উপত্যকায়
হড়কে হড়কে পড়ি।

© অরুণ মাজী
Painting: Amit Bhar

কাজল আঁখির অগ্নি তুমি (Love Poem)
Monday, March 12, 2018
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success