ঝাঁটাপেটার ভয় দেখিয়ো না হে নারী
ঝাঁটাপেটার ভয় দেখিয়ো না আমায়।
তোমার নরম নরম হাতের
গরম গরম ঝাঁটাপেটা
একটু না হয় খেলাম
তো ক্ষতি কি?
বলি, ক্ষতি কি?
অহল্যার জন্য দেবরাজ ইন্দ্র
অভিশপ্ত হতে পারলো।
তো ক্ষুদ্র মানব আমি
একটু ঝাঁটাপেটা খেতে পারবো না?
ঝাঁটাপেটা কি শুধু ঝাঁটাপেটা হে নারী?
তাতে একটু ভালোবাসা নেই?
তোমার একটু ছোঁয়া নেই?
তোমার বুকের সুগন্ধ নেই?
ব্যাস। তাতেই হলো।
তোমার একটু ছোঁয়া পেলেই হলো।
ঝাঁটাপেটা খুন্তিপেটা চটিপেটা
কিছুই আসে যায় না হে নারী
কিছুই আসে যায় না।
বুঝলে, পেলেই হলো।
তোমার একটু ছোঁয়া
পেলেই হলো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem