তোমাকে তো মৃত্যুর মতো দেখতে নয় (Malobika) Poem by Arun Maji

তোমাকে তো মৃত্যুর মতো দেখতে নয় (Malobika)

Rating: 5.0

বুকের মধ্যে
তোমার কাজল চোখে আঁকা
অমৃতের বারুদ ভরে
আজীবন
আতসবাজির রোশনাই দেখি আমি।

কতকাল?
তা কতকাল হলো মালবিকা?

জানো না।
বলি, তা তুমি জানবে কি করে?
আমিও কি তা জানি?

কতকাল হলো
ঘুমের মধ্যে কার কি যেন কি একটা ভেবে
প্রতিদিন পাশ বালিশ আঁকড়ে ধরি;
তা আমিও কি জানি?

স্বপ্নের মধ্যে
এতো রাতে স্বপ্নের সুগন্ধ ফেরি কে?
কে? কে গো তুমি?
চেনা চেনা লাগছে মনে হচ্ছে।
কি আশ্চর্য্য
বুকে যে তোমার
মালবিকা মালবিকা গন্ধ!

একটু কাছে এসো তো
ছুঁয়ে দেখি।
কি সর্ব্বনাশ!
এ তো অবিকল মালবিকা!

নশ্বর হয়ে
প্রেম নামক অনন্ত যন্ত্রণার
অগম্য অবিনশ্বর পথে
এই ভর দুপুরে
একাকী
হেঁটে যায় কে?

কে? কে তুমি?
বুঝেছি, তুমি সেই উন্মাদ না!
বলি, কবিতা লিখে
অতৃপ্ত যৌবনের আর কত যন্ত্রণা ঢাকবে?

স্বপ্নের মধ্যে
সহস্র মিথ্যে স্বপ্ন এঁকে
বুকের আঁচল খসিয়ে
কাজল চোখে
কাছে ডাকে কে?

মৃত্যু?
কিন্তু তোমাকে তো
মৃত্যুর মতো দেখতে নয়।

© অরুণ মাজী

তোমাকে তো মৃত্যুর মতো দেখতে নয় (Malobika)
Thursday, March 19, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success