মম কর্ম সাধনা স্বপ্ন জুড়ে (Malobika) Poem by Arun Maji

মম কর্ম সাধনা স্বপ্ন জুড়ে (Malobika)

মম কর্ম সাধনা স্বপ্ন জুড়ে।
আছো তুমি
না থাকার ভান করে।

এখানে ওখানে সবখানে।
আছো তুমি
প্রাণ অন্তরে আর এক প্রাণে।

খুঁজি আমি খুঁজি কাকে যেন খুঁজি।
দিবারাত্রি
অদৃশ্য কোন মুসাফির সাজি।

ওগো হিয়ার হিয়া প্রাণের দিয়া-
আছো কতদূরে
কোন মায়ালোকে কোন সুদূরে?

© অরুণ মাজী

মম কর্ম সাধনা স্বপ্ন জুড়ে (Malobika)
Saturday, March 21, 2020
Topic(s) of this poem: love,passion,seeking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success