নারী নর নিষিদ্ধ ইচ্ছে (Malobika) Poem by Arun Maji

নারী নর নিষিদ্ধ ইচ্ছে (Malobika)

Rating: 5.0

নারী নাম যার
তাকে আমি অদৃশ্যলোকের
সুদৃশ্য মায়ালোক বলি।
যা আঁকা কেবল
উন্মাদ কবির উলঙ্গ কবিতায়
যৌবনের নিষিদ্ধ ইচ্ছায়
একাকীত্বের গোপন বৈঠকখানায়।

শোনো মালবিকা,
অনেক দেওয়া নেওয়া হলো,  
হলো জানাজানি কানাকানি
হাসাহাসি ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি।
কিন্তু যা অদৃশ্য,
তা তো অদৃশ্যই রয়ে গেলো।
 
যেমন অদৃশ্য রয়
ভূমির নীচে ভূকম্প
বাতাসের খাঁজে ঝঞ্ঝা
তৃপ্তির আড়ালে অতৃপ্তি
মনের আড়ালে আনমনা
নাভির আড়ালে গোপন বাসনা।

দেখি দেখি, বুকটা দেখি তোমার-
আহাঃ কি কোমল! কি সুন্দর!
আরও একটু গাঢ় করে ছুঁতে পারি?
আহাঃ আহাঃ আহাঃ  
জানো, এতো ছোঁয়া ছুঁই আমি
তবু মন আমার ভরে না।

তবুও স্বপ্নে আমার
গন্ধময় সাবানের ফেনা।
কল্পনায়
নিতম্বের নিবিড় নিগূঢ় ভাঁজ।
হাতের আঙুলে
কোমল পুষ্পদ্বয়ের কুঁড়ির আমন্ত্রণ।

তোমার সর্ষে ক্ষেতের সব কিছু চেনা
তবুও যেন কত কত অচেনা।
তবুও আমার
অতৃপ্ত নাগরের মতো আমৃত্যু অভিমান
যেন কিছুই ছুঁইনি। কিছুই পাই নি।
কিছুই পান করি নি।

দেবে?
আরও একটু গভীর করে ছুঁতে?
কেবল একটুখানি
মাইরি বলছি, একটুখানি।
তার বেশি নয়।

© অরুণ মাজী

নারী নর নিষিদ্ধ ইচ্ছে (Malobika)
Wednesday, April 1, 2020
Topic(s) of this poem: love,passion,sex
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success