হেসো না সখি ভেসে যাবো (Malobika) Poem by Arun Maji

হেসো না সখি ভেসে যাবো (Malobika)

Rating: 5.0

হেসো না সখি ভেসে যাবো
উথাল স্রোতে তোমার।
চেয়ো না সখি হোঁচট খাবো
হাঁটু ভাঙবো আবার।

কাজল চোখে ঝিলিক এঁকে
কেন তুমি দেখো?
পাহাড় বুকে তরঙ্গ তুলে
মৃত্যু কেন আঁকো?

মৃত্যুবাণ বিঁধবে যদি
দূর থেকে কেন?
ছুঁয়ে ছুঁয়ে বিঁধো সখি
অবশ হই যেন।

নখের ছোঁয়ায় গোলাপ এঁকে
হানো মৃত্যুবাণ।
বুকের ছোঁয়ায় অবশ করো
জুড়িয়ে যাক প্রাণ।

স্থূল নিতম্বে তরঙ্গ তুলে
একটু কাছে এসো।
চোখের কোণে দুষ্টু হেসে
একটু কাছে বসো।

নারী স্পর্শে হয় গো যদি
মরণ কভু আমার।
নষ্ট যৌবন মানবে তারে
দূত- দেবতা-র।

© অরুণ মাজী

Thursday, April 2, 2020
Topic(s) of this poem: beauty,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success