চিমটি কেটে দাও সখি চিমটি কেটে দাও (Malobika) Poem by Arun Maji

চিমটি কেটে দাও সখি চিমটি কেটে দাও (Malobika)

Rating: 5.0

চিমটি কেটে দাও সখি
চিমটি কেটে দাও।
রাঙা নখের জাদু দিয়ে
চিমটি কেটে দাও।

এলে মেলো রেখা দিয়ে  
গোলাপ এঁকে দাও।
গোলাপ মাঝে কুসুম এঁকে
একটু ব্যথা দাও।

কোমল কমল আঙুল তোমার
স্বপ্ন জাগায় চোখে।
শীতল সবুজ স্পর্শ তোমার
মৃত্যু জাগায় বুকে।

চিমটি কেটে দাও সখি
চিমটি কেটে দাও।
নখের কোণে মরণ এঁকে
একটু জীবন দাও।

© অরুণ মাজী

চিমটি কেটে দাও সখি চিমটি কেটে দাও (Malobika)
Thursday, April 2, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success