ওহে মালবিকা
না ছুঁয়েই
কত কত ছুঁয়ে আছো তুমি।
না দেখেই
কত কত চেয়ে আছো তুমি।
হারামজাদা মরণ
ডাকছে বলেই যেতে হবে?
মামদোবাজি নাকি?
তুমিই বলো
মুখপোড়া মরণ বলে কি
মাথা কিনে নিয়েছে আমার?
মরার আগে, তোমার বুক ছুঁয়ে
আগে একবার মরবো না?
তোমার উথাল পাতাল নদীতে
চিৎ সাঁতার কাটবো না?
তোমার পাহাড় চূড়ায় চড়ে
ঝর্ণায় ঝাঁপ মারবো না?
তোমার সর্ষেক্ষেত মাঝে
উদোম হয়ে ঘুড়ি একবার উড়াবো না?
চুলোয় যাক স্বর্গ মর্ত্য নরক
তোমার ঠোঁটের মধু না খেয়ে
একচুল আমি নড়বো না।
বাঁজা কৃমির সন্তান, হারামখোর রাজনীতিকরা
এই পৃথিবীকে নরক বানিয়ে ছাড়লেও
এক চুল আমি নড়বো না।
কেন নড়বো হে মালবিকা
কেন নড়বো?
তোমার একটু স্পর্শের জন্য
হা পিত্যেশ করে বসে আছি আমি।
তোমার একটু মধুর জন্য
দিনরাত উপোস করে জেগে আছি আমি।
তুমিই বলো
বেশি কিছু কি চেয়েছি?
কেবল একটুখানি মধু।
তোমার জবা রাঙা ঠোঁটের
চটচটে একটু মধু।
তুমি কি না বলতে পারো?
ওহে মালবিকা
বুক ভরা দয়া তোমার
চোখ ভরা করুণা তোমার
তুমি কি না বলতে পারো?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem