ভুলতে তোমায় পারি না (Malobika) Poem by Arun Maji

ভুলতে তোমায় পারি না (Malobika)

Rating: 5.0

ঠেলেছো অনেক
এসেছি দূরে।
কিন্তু ভুলতে কি পেরেছি তোমায়?

স্বর্গ মর্ত্য পাতাল জুড়ে
বিস্তৃত তুমি।
মুক্ত হতে চাইলে
আরও বেশি বাঁধা পড়ি আমি।

চোখের সামনে পাহাড় হয়ে
বিরাজমান তুমি।
তোমাকে ছাড়া
কিছুই দেখতে পাই না।
মনের মধ্যে বাঁশির সুর তুমি
তোমাকে ছাড়া
কিছুই শুনতে পাই না।

অথচ
ভালো তুমি বাসো না।
কখনো যে বাসবে
তাও মন মানে না।
তবুও......

হৃদয়ের মধ্যে
তীর হয়ে গেঁথে আছো তুমি।
রক্তক্ষরণ হলেও
উপড়ে ফেলতে পারি না।
মৃত্যু হবে জেনেও
ভুলতে তোমায় পারি না।


© অরুণ মাজী

ভুলতে তোমায় পারি না (Malobika)
Saturday, June 20, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success