কেউ ডাকে না আমায় (Malobika) Poem by Arun Maji

কেউ ডাকে না আমায় (Malobika)

Rating: 5.0

স্বপ্ন ছিলো।
এক পৃথিবী স্বপ্ন ছিলো আমার-
যদি কখনো
কেউ ডাকে আমায়!

আদর করে ডাকতে হবে না।
কেবল আড়চোখে চেয়ে
কাজল কালো চোখে, অজানা স্বপ্ন এঁকে-
যদি কেউ ডাকে আমায়!

রাতের পর রাত
দিনের পর দিন
কত কত দীর্ঘশ্বাস ফেলে ছি আমি।
ভেবেছি আমি। চেয়েছি আমি-
যদি কেউ ডাকে আমায়!

ডাকে না গো
কেউ ডাকে না।
কখনো না। একবারও না।

নাহঃ। মালবিকাও না।

স্বপ্নের 'পর স্বপ্ন গড়ে
সৌধ গেঁথেছি আমি।  
আশাহত বুকে
আশার রঙধনু এঁকেছি আমি।
তবুও ডাকে না
কেউ ডাকে না।

এ পৃথিবীর কেউ ডাকে না
কখনো ডাকে না।
ডাকবে ডাকবে বলে কথা দিয়েও
কেউ ডাকে না।

পৃথিবীর এক প্রান্ত থেকে
আরেক প্রান্ত,
কান খাঁড়া করে হেঁটেছি আমি।
তবুও ডাকে না
কেউ ডাকে না।

কে জানে
হয়তো কেউ না কেউ ডেকেছে আমায়।
শুনতে পাই নি আমি।
মালবিকার কাঁকনের আওয়াজ
আজও
এতো জোরে বাজে কানে,
হয়তো শুনতে পাই নি আমি।


© অরুণ মাজী

কেউ ডাকে না আমায় (Malobika)
Thursday, June 25, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success