মালবিকা ও অগ্নিতৃষ্ণা ২য় অংশ (Malobika) Poem by Arun Maji

মালবিকা ও অগ্নিতৃষ্ণা ২য় অংশ (Malobika)

Rating: 5.0

বুকের ব্যথা আমি
বুকেই রাখতে চাই অমল।
কিন্তু চোখে আমি
ঝিলিক রাখতে চাই।
এমন এক ঝিলিক
যা তোমার আঁধার দিনে
তোমাকে একটু আলো দেবে
উচ্ছ্বাস দেবে, স্বপ্ন দেবে।

আলো যদি না দিলাম তোমাকে
তো নারী হলাম কেন?
তোমার ব্যথায় যদি
একটু নিরাময় না হলাম
তো আমি "আমি" হলাম কেন?

বলো তো
এই "আমি"-টা কে?
মালবিকা?
উঁহু, হলো না।
পলাশ গ্রামের সেই বালিকা?
নাহঃ তাও হলো না।
চূর্ণীর বুকে পা ডুবিয়ে রাখা,
কাজল চোখের তরুণী?
নাহঃ তাও হলো না।

যদি সঠিক উত্তর পারো
তো তোমাকে একটা
"ইয়ে" দেবো।
না একটা নয়। তেত্রিশটা।
তেত্রিশটা কেন বললাম বলো তো?
নাহঃ তা আজ বলবো না।

আচ্ছা, মেয়েদের সব কথাই কি  
পুরুষ মানুষকে বলতে হয়?
তাদের গোপন কিছু থাকতে নেই?
তেত্রিশ সংখ্যাটা বরং
গোপনই থাক।
তাই না?

তবে হ্যাঁ, যদি কোনদিন
কেবল তোমার চোখ দিয়ে
আমার বুকে পদ্ম আঁকতে পারো
তো সেদিন বলবো তোমায়।  

© অরুণ মাজী

মালবিকা ও অগ্নিতৃষ্ণা ২য় অংশ (Malobika)
Friday, July 10, 2020
Topic(s) of this poem: love,romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success