স্বপ্নে কত কত বার ছুঁয়েছি তোমায় (Malobika) Poem by Arun Maji

স্বপ্নে কত কত বার ছুঁয়েছি তোমায় (Malobika)

Rating: 5.0

জানি, তোমার খোঁপার মতো 
এতো সুন্দর ফুলদানি
এ মহাবিশ্বে নেই।
তবুও, কেন জানি
ফুলটা আমি
বুকে ধরে থাকি।

আশা,
অন্তত একদিন না একদিন তুমি
নদীর ধারে আসবে!
তাই না?
সেদিন না হয়
কোন এক বাহানায়
গেঁথে দেবো এ ফুল
তোমার খোঁপায়।

নাহঃ ভালোবাসতে তোমায় হবে না।
মানে,
ভালোবাসতে যদি না চাও
তো বেসো না।
আর যদি চাও...তো...

কি জানি....
এমন সৌভাগ্য হবে
তা ভাবতেও আমি পারি না।

জানো, আজন্ম
স্বপ্নের জালে ফেঁসে আছি আমি।
কোনদিন যে মুক্তি পাবো
মনে তা হয় না।
অবশ্য, মুক্তি আমি
চাইও না।

স্বপ্নের পৃথিবী যদি এতো সুন্দর
তো রুক্ষ্ম পৃথিবীতে
আশ্রয় চাইবো কেন?

কত কত বার কত কত ফুল
তোমার খোঁপায় গেঁথেছি আমি।
স্বপ্নে তো কি?
স্বপ্ন বলে কি শিহরণ জাগে না?
সুখ হয় না?

পার্থিব জগতে নাই বা ছুঁলাম।
স্বপ্নে
কত কত বার ছুঁয়েছি তোমায়!

© অরুণ মাজী

স্বপ্নে কত কত বার ছুঁয়েছি তোমায় (Malobika)
Sunday, September 6, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success