তোমার যেন নামটা কি
নাই বা তুমি বললে।
খুব বেশি কি অপরাধ
তোমায় একটু দেখলে?
এই দেখো, চলেছো তুমি
ঝমক ঝমক করে।
তোমায় কেন দেখলে আমার
প্রাণ কেঁদে মরে?
রাগ করলে? বেশ বাবা
কান মুললাম তবে।
এবার তুমি আমায় বলো
ছুঁতে দেবে কবে?
দেবে না? তো দিও না।
দেখতে দিও চোখে।
তোমায় একটু না দেখলে
ব্যথা বাজে বুকে।
জানো, কথায় কথায় ভুলেই গেছি
তোমার জন্য এটা।
গোলাপ কেন? কি জানি
দিতে চাইলো মনটা।
হাতে নয় গো হাতে নয়
ঘুড়ে দাঁড়াও একটু।
খোঁপায় তোমার গেঁথে দিই
বলো নাকো দুষ্টু।
বাহঃ বাহঃ কি সুন্দর!
আচ্ছা, এতো মিষ্টি কেন তুমি?
মিষ্টি হওয়ার দন্ডে তোমায়
ছুঁয়ে দিলাম আমি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem