এতো হাসি কেন হাসো (Malobika) Poem by Arun Maji

এতো হাসি কেন হাসো (Malobika)

Rating: 5.0

এতো হাসি কেন হাসো
কম হাসতে পারো না?
বুকে আমার ধুকপুক
সে কি তুমি জানো না?

চেয়ে চেয়ে কেন দেখো
লুকিয়ে দেখতে পারো না?
তোমার চোখে স্বপ্ন দেখি
সে কি তুমি জানো না?

ঘেঁষে ঘেঁষে কেন বসো
দূরে বসতে পারো না?
তোমার স্পর্শে আগুন জ্বলে
সে কি তুমি জানো না?

কিছুই তুমি জানো না সখি
কিছুই তুমি জানো না।
তোমার লাগি নিদ্রাহীন
তুমিহীন জীবন কাটে না।

© অরুণ মাজী

এতো হাসি কেন হাসো (Malobika)
Saturday, September 12, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success