হটাৎই
বৃষ্টি ঝরে বুকে।
কেন? কোথা থেকে?
কাছে পিঠে
কোথাও তো মেঘ নেই আকাশে।
হটাৎই
সোনালী গোধূলি ধূসর
সবুজ ক্ষেত বাদামী
ঊষ্ণ ঝর্ণা শীতল।
ঊহঃ কতদিন আর একলা একলা
এতো পথ হাঁটা মালবিকা?
কতদিন? আর কতদিন?
শীতের রাতে তোমার ঊষ্ণ দেহ
কাজের ফাঁকে তোমার কাঁকণধ্বনি
শূন্য পানে চেয়ে
কেবলই তোমার মুখখানি।
মালবিকা মালবিকা আর মালবিকা!
ঊহঃ আর পারা যায় না।
বলি, মালবিকা আমার কে শুনি?
ওরে হামরানজাদা হৃদয়
জীবনে একটু বাঁচতে টাচতে দিবি?
না মালবিকা জীবনে
আমায় আত্মহত্যা করাবি?
কৃষ্ণচূড়া লাল
রাধাচূড়া....
জানো মালবিকা?
সেদিনের দিনগুলো
বড় সবুজ সোনালী ছিলো।
অথচ আজ?
হঠাৎই অকাল এই বৃষ্টি।
বুকের মাঝে বৃষ্টি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem