দাহ্য অমল অগ্নি মালবিকা (Malobika..) Poem by Arun Maji

দাহ্য অমল অগ্নি মালবিকা (Malobika..)

Rating: 5.0

হাসাহাসি তবু ভালো
ঠাসাঠাসি করো না।
ছোঁয়াছুঁয়ি তবু সয়
ঘষাঘষি সয় না।

সয় না গো সয় না
ঘষাঘষি সয় না।
উঁচু বুকে ঘষে দিলে
মন মোর সয় না।
হেসে হেসে ঠেসে দিলে
ত্বর মোর সয় না।
ঘেঁষে ঘেঁষে মিশে গেলে
আত্মা মোর সয় না।

আড়চোখে দেখো ভালো
গালে টোল ফেলো না।
দুলে দুলে হাঁটো ভালো
বুকে ঢেউ তুলো না।

তুলো না গো তুলো না
বুকে ঢেউ তুলো না।
খোলা নাভিতে স্বপ্ন এঁকে
বুকে ঝড় তুলো না।
আড়চোখে ঢেউ বুকে
চোখে আগুন জ্বেলো না।
দুলে দুলে হেঁটে হেঁটে
বুকে বাণ হেনো না।

হেনো না গো হেনো না
বুকে বাণ হেনো না।
বাণ হেনে এক মনে
স্বপ্নে গান গেয়ো না।
রিম ঝিম ছন্দে তুমি
গান আর গেয়ো না।
ধুকপুক বুকে মোর
চিতা আর জ্বেলো না।

© অরুণ মাজী

Sunday, June 3, 2018
Topic(s) of this poem: love,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success