হৃদয় চায় তোমারে (Malobika) Poem by Arun Maji

হৃদয় চায় তোমারে (Malobika)

Rating: 5.0

আমি জপি না জপি
আত্মা জপিছে কাহারে?
আমি চাই না চাই
হৃদয় চায় তোমারে।

ওগো হিয়ারও হিয়া স্বপ্ন কায়া
কতদূর? কতদূরে রও তুমি?
ওগো সাঁঝের সানাই হৃদের কানাই
কবে? কোথায় মিলিবে তুমি?

দিবারাতি সুর মৃন্ময় মধুর
এতো ডাকো কেন তুমি?
দিবারাতি তৃষা জাগিছে মম নেশা
এতো জ্বলি কেন আমি?

জপে কেন মন তব চরণ
জপে কেন বারেবারে?
দিয়েও দেখা এলে না যদি সখা
তো ডাকো কেন আমারে?

© অরুণ মাজী

হৃদয় চায় তোমারে (Malobika)
Saturday, October 3, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success