একটু ছুঁলে দোষ কি সখী (Malobika) Poem by Arun Maji

একটু ছুঁলে দোষ কি সখী (Malobika)

Rating: 5.0

একটু ছুঁলে দোষ কি সখী
একটু ছুঁলে যদি?
একটু ছুঁলে প্রাণের জ্বালা
জুড়ায় আমার যদি।

একটুখানি দেখলে তোমায়
দোষ কিসের সখী?
একটুখানি দেখলে যদি
খুশি প্রাণ পাখি।  

একটুখানি ছুঁবো তোমায়
আলতো করে ছোঁয়া।
ধড়াস ধড়াস বুকের ভেতর
হয় না তোমার মায়া?

নিঠুর কেন তুমি সখী
নিঠুর কেন তুমি?
ছুঁবো তোমায় স্বপ্ন দেখি
নিদ্রাহীন আমি।

ঝমক ঝমক তালে তুমি
হাঁটো দুলে দুলে।
বুকের ভেতর উথাল পাতাল
নিজেরে যাই ভুলে।

দাও গো সখী দাও গো আমায়
একটুখানি ছোঁয়া।
হত যৌবন ধন্য হউক
ধন্য হউক চাওয়া।

© অরুণ মাজী

একটু ছুঁলে দোষ কি সখী (Malobika)
Saturday, October 3, 2020
Topic(s) of this poem: beauty,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success