মালবিকা ও কাজল কালো চোখ (Malobika) Poem by Arun Maji

মালবিকা ও কাজল কালো চোখ (Malobika)

Rating: 5.0

কেন এলে?
এসেছো বেশ
কিন্তু এমন করে তাকালে কেন?
বলো, চোখে অদৃশ্য আমন্ত্রণ এঁকে
তাকালে কেন?

জানো না
কাজল চোখে তোমার
সর্ব্বগ্রাসী অভিকর্ষ আছে?
শত প্রতিরোধ সত্বেও
ঢলে পড়ি তোমার আবেশী চোখে।

আমার বুঝি কাজ নেই!
এই দেখো,
সকাল থেকে খাতা কলম নিয়ে
ঠাঁই আমি বসে।
কত জরুরী কাজ আমার।
অথচ তোমার অদৃশ্য হাসিতে
জরুরী কাজও
কত অনাবশ্যক হয়ে গেছে।

এমন হয়ে গেছি কেন?
হটাৎই এমন অগোছালো
ভাবুক হয়ে গেছি কেন?

প্রেম জেগেছে মনে?
সত্যি? জাগালো কে?
বলো, জাগালো কে?
এতো জাগরণ মন্ত্র শিখেছো কার কাছে?
পুতুলের মতো ছোট্ট মেয়ে হয়ে
এতো প্রেম শিখেছো কার কাছে?

জানো? স্বপ্নে এসেছিলে তুমি।
আমাকে ঘুম থেকে তুলে
তোমার জবা রাঙা ঠোঁট বাড়িয়ে দিয়ে বলেছিলে-
কি যেন বলেছিলে?
কি যেন বলেছিলে তুমি?
ভুলে গেছো?

এতো ভুলে যাও কেন তুমি?
সদ্য জাগ্রত পুরুষকে প্রেমের গল্প শুনিয়ে
ভুলে যাও তুমি?
নিদ্রিত পুরুষের বুকে আঁচড় এঁকে
ভুলে যাও তুমি?
আমার নিদ্রিত যৌবনদীপে  
আকাঙ্খার অনাকাঙ্খিত আগুন জ্বালিয়ে
ভুলে যাও তুমি?

বলো, এতো ভুলে যাও কেন তুমি?
কই, আমি তো ভুলি না!
তোমার স্বপ্ন চোখে
রাতদিন জেগে আছি আমি।
তোমার ঠোঁটের সুগন্ধ বুকে
অমৃতলোকে জেগে আছি আমি।

তুমিহীনতার বেদনা বুকে
ক্লান্ত অর্ধমৃত অবসাদগ্রস্ত আমি।
তবুও জেগে আছি কেন আমি?
বলো, এতো এতো
জেগে আছি কেন আমি?

© অরুণ মাজী

মালবিকা ও কাজল কালো চোখ (Malobika)
Saturday, October 10, 2020
Topic(s) of this poem: kiss,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success