কথা না বলাই ভালো (Malobika) Poem by Arun Maji

কথা না বলাই ভালো (Malobika)

Rating: 5.0

কথা বললে ব্যথা বাড়ে
কথা না বলাই ভালো।

কথা ব্যথা, ব্যথা কথা-
তারা সব
ব্যথা হয়েই থাক।
কথা না বলাই ভালো।  

চোখে চোখে হোক কথা
না বলেও অনেক কথা
কথা না বলাই ভালো।

তবে যদি বলো তুমি
ছুঁয়ে দিই একটুখানি
কিন্তু কথা কথাই থাক।
কথা না বলাই ভালো।

তুমি কি বলো?
বলো, তুমি কি বলো?
কথা না বলাই ভালো?

© অরুণ মাজী

কথা না বলাই ভালো (Malobika)
Thursday, October 22, 2020
Topic(s) of this poem: love,passion,silence
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success