তোমার আমার মধ্যে
এতো তর্ক
এতো ঝগড়া কথা কাটাকাটি;
তার চেয়ে বরং
দূরে চলে যাই আমি।
দূরে
অনেক অনেক দূরে।
এতো কষ্টে করে
থেকে কি লাভ?
তাই না?
কিন্তু পরক্ষণেই মনে হয়
তোমার থেকে দূরে চলে যাবো?
পারবো?
সে কষ্ট কি
সহ্য করতে পারবো?
নাহঃ পারবো না।
তার চেয়ে বরং
শত লাথি ঝাঁটা খেয়ে
তোমার কাছে থাকাই ভালো।
সত্যি কথা কি জানো?
তোমার ঝাঁটারও এক সুগন্ধ আছে।
কি সুগন্ধ
তা মুখে বলতে পারবো না,
কিন্তু অনুভব করতে পারি।
আর তো মাত্র কয়েকটা বছর
তাই না?
ঝরা পাতার মতো
ঝরে যাবে জীবন।
তোমার আমার সবার।
ততদিন পর্যন্ত
তোমার কাছেই থাকি।
তোমারই থাকি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem